স্পোর্টেইনমেন্ট

পাপনের ক্রিকেট বোর্ডকে ‘নির্লজ্জ’ বললেন সাবের হোসেন

চলতি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখিয়ে দেশ ছেড়েছিল জাতীয় ক্রিকেট দল। কিন্তু মূল পর্বের সব ম্যাচেই হেরে দেশে ফিরতে হয়েছে টাইগারদের। আর তাই তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্রিকেট দল।

শুক্রবার (নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বর্তমান ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেছেন বিসিবির সাবেক সফল সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি লিখেছেন, ‘জনাব পাপনের অধীনে বাংলাদেশ ৪টা বিশ্বকাপ খেলে ফেললো। দিনকে দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়েছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা বিসিবির সভাপতি সবচেয়ে অযোগ্যও বটে। ’

তিনি আরও লিখেছেন, ‘দোষটা সবসময় অন্য কারো হয়, কিন্তু তিনিই আমাদের ক্রিকেটটাকে মাটিতে নামিয়েছেন। লজ্জা লাগে যে আমাদের এমন একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড রয়েছে। ’

Related Articles

Leave a Reply

Back to top button