বাংলাদেশ

আরও ১ কোটি ২৯ লাখ ডোজ টিকা আসছে : স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে দেশে আগস্টের মধ্যে আরও ১ কোটি ২৯ লাখ টিকা  পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৯ জুলাই) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই এক কোটি ২৯ লাখ টিকার মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ, সিনোফার্মের ৪০ লাখ এবং জনসন অ্যান্ড জনসনের ৬০ লাখ টিকা রয়েছে। এর মধ্যে সিনোফার্মের ৪০ লাখ টিকার ১০ লাখ উপহার হিসেবে পাওয়া যাবে। বাকী ৩০ লাখ কেনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকারের অক্লান্ত পরিশ্রমের কারণে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার পর ফাইজার, মডার্না এবং সিনোফার্ম থেকেও কোভিড-১৯ এর টিকাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। এখন দ্রুত আরও বেশি মানুষকে টিকার আওতায় আনতে বয়সসীমা কমিয়ে আনা হবে।

এর আগে, সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের আরও ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছে। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ টিকা উপহার দিল যুক্তরাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Back to top button