বিশ্ব

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের কঠোর লকডাউন

ভারতের পশ্চিমবঙ্গ সরকার, করোনা মোকাবিলায় দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে। খবর: এনডিটিভি

শনিবার ১৫ মে দুপুরে সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই লকডাউন ঘোষণা করেন।

এ লকডাউনকে ‘কড়া বিধিনিষেধ’ বলা হচ্ছে। আগামীকাল রোববার (১৬ মে) সকাল ৬টা থেকে এই লকডাউন বহাল থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।

মুখ্যসচিব জানান, রোববার সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান (জরুরি পরিষেবা ব্যতীত), বিনোদনকেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, সুইমিংপুল, বিউটি পার্লার বন্ধ থাকবে। তবে সবজি-ফল-মুদিখানা-দুধ ও মাংসের দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

লকডাউনে লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ সার্ভিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে পার্ক, চিড়িয়াখানাও। রাজ্যে খাদ্যসামগ্রীর ট্রাক ছাড়া অন্যান্য ট্রাক চলাচল বন্ধ থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে না। বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জনসামগম করা যাবে না। ব্যাংক ও এটিএম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। চালু থাকবে হোম ডেলিভারি ও ই-কমার্স।

শিল্প-কারখানা বন্ধ থাকবে লকডাউনে। তবে চা-বাগানে প্রতি সিফটে ৫০ শতাংশ কর্মী নিয়ে এবং জুট মিলে প্রতি সিফটে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।

Related Articles

Leave a Reply

Back to top button