স্পোর্টেইনমেন্ট

ন্যান্সির দ্বিতীয় সংসার ভাঙল, ফের বিয়ের ইঙ্গিত

সব গুঞ্জন সত্যি এবার সত্যি হলো। দ্বিতীয়বারের মতো সংসার ভাঙল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি’র ।

ন্যান্সির একটি ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো, ন্যান্সি নিজেই মিউচুয়্যাল ডিভোর্সের কথা জানিয়েছেন। শুধু তাই ই নয়, নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিতও দিয়েছেন ন্যান্সি।

আজ ২৮ জুলাই ন্যান্সির এক ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি উঠে আসে। সেখানে তিনি লেখেন, সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা… ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি— বিচ্ছেদ কখনো মধুরও হয়।

২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী। ন্যান্সির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে, ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে, ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

Related Articles

Leave a Reply

Back to top button