বাংলাদেশ

আরও তিন মাস শাহজালালে ৮ ঘণ্টা ফ্লাইট ওঠা-নামা বন্ধ

১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সংস্কার  কাজের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়েছে। 
সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে। এ সময় কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না। 

সোমবার বিমানবন্দরের আন্তর্জাতিক নোটাম অফিসের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর আগে ১০ নভেম্বর কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১০ ডিসেম্বর থেকে আগামী বছরের ১১ মার্চ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকবে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজের সুবিধার জন্য নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে। ট্যাক্সিওয়ে বানানোর কাজ চলবে রাতে। তাই রাতে রানওয়ে বন্ধ থাকবে। 

উল্লেখ্য, প্রতি বছর নভেম্বর মাসে শীতকালীন ফ্লাইট সূচি অনুসরণ করা হয়। কারণ এই সময় রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশা থাকে। ফলে রানওয়ে ‘ভিজিবিলিটি’ কম থাকে। এতে উড়োজাহাজের অবতরণে সমস্যা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button