অন্য খবর

জনগণের সুরক্ষা নিশ্চিতে রমজান মাসেও চলবে টিকাদান

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে রমজান মাসেও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার ৩১ মার্চ, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, করোনা ভাইরাস থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে রমজান মাসেও স্বাভাবিক নিয়মে টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে। টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।

জাহিদ মালিক বলেন, গত ২৬ ফেব্রুয়ারি যাদের টিকার প্রথম ডোজ দেয়া হয়েছিল তাদের টিকার দ্বিতীয় ডোজ দেয়া চলমান থাকবে আরও তিন দিন।

৮০ শতাংশ টিকা দেয়ার লক্ষ্যে টিকার বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম আরও তিন দিন চুলবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, টিকাদানে আমরা সফলতা অর্জন করেছি। দেশে করোনার সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৩২৩ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৪৭৮ জন মানুষ। এ ছাড়া এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৮১ লাখ ৬৪ হাজার ২১১ জন।’

Related Articles

Leave a Reply

Back to top button