সাবেক মুখ্য সচিব ড. সৈয়দ আব্দুস সামাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বঙ্গবন্ধুর প্রাক্তন একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব বীর মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ড. সামাদ পরে ১৯৯৬-২০০১ মেয়াদে তাঁর সরকারের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম তাঁর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তিনি (সামাদ) একজন সৎ, দক্ষ, সাহসী ও নিবেদিতপ্রাণ সরকারি কর্মকর্তা ছিলেন।’
শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে ড. সামাদের ভূমিকার কথা স্মরণ করে বলেন যে, তিনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে মুজিবনগর সরকারে যোগ দিয়েছিলেন যখন তিনি রাঙ্গামাটিতে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী। সূত্র: বাসস



