বাংলাদেশ

পুলিশের হামলায় আহত নুর

রাজধানীর মতিঝিলে মোদীবিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে মিছিল বের হয়। পাঁচ শতাধিক নেতাকর্মীর এই মিছিলটি শাপলা চত্বর এলাকায় পৌঁছালে পুলিশি বাঁধার মুখে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নুরের আহত হবার বিষয়ে তার ভাগ্নে মিঠু গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের হামলায় তার মামা আহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়াও দুইটার দিকে নুরের এক ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, তিনি গুলিবিদ্ধ। এর প্রায় দেড় ঘন্টা পরে ফেসবুক লাইভে আসেন নুরুক হক। লাইভে তিনি জানান, টিয়ারসেল এবং রাবার বুলেটের আঘাতে তিনি আহত হয়েছেন। তাদের ৪৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এসময় তিনি আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিলে পুলিশ বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button