বাংলাদেশ

ঢাকায় তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন

ঢাকায় উদ্বোধন করা হলো তুরস্ক দূতাবাসের নতুন ভবন।

বুধবার (২৩ ডিসেম্বর) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যৌথভাবে এ ভবন উদ্বোধন করেন।

রাজধানীর বারিধারার মাদানি অ্যাভিনিউয়ে তুরস্ক দূতাবাসের এই নতুন ভবন উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু মঙ্গলবার রাতে দু’দিনের সফরে ঢাকায় আসেন।

Related Articles

Leave a Reply

Back to top button