স্পোর্টেইনমেন্ট

বুবলীকে নিয়ে শাকিব, মিমির রিঅ্যাকশন ভাইরাল!

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও। আর ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীর প্রসঙ্গ উঠতেই হতবাক সুপারস্টার শাকিব খান ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

কলকাতার সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার (৪ জুলাই) সিনেমাটির প্রিমিয়ার শো করা হয়। সে প্রিমিয়ার শোতে টালিউড নায়ক, নায়িকা, কলাকুশলীরা অংশ নেন। ছোট পর্দার অভিনয়শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এ সিনেমার প্রিমিয়ার শোতে।

সেখানেই কালো টিশার্ট ও সাদা প্যান্ট আর চোখে কালো চশমা পরে হাজির ছিলেন শাকিব। সিনেমার নায়িকা মিমিও এসেছিলেন মাল্টি কালারের একটি ক্লাসিক ফ্রক পরে।

কলকাতায় ‘তুফান’ সিনেমার প্রিমিয়ার শোয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শাকিব ও মিমি। আর সেখানেই এক সাংবাদিক তোলেন শাকিবের ‘প্রাক্তন স্ত্রী বুবলী’ প্রসঙ্গ।
 
সাংবাদিক শাকিবের কাছে প্রশ্ন করেন দুটি। প্রথমটি হলো মিমির সাথে কাজের অভিজ্ঞতা কী? আর দ্বিতীয় প্রশ্ন হলো ‘তুফান’ সিনেমাটি বুবলী দেখেছেন কি না? দেখে থাকলে এ সিনেমা নিয়ে বুবলীর রিঅ্যাকশন জানতে চান তিনি।
এমন প্রশ্ন শুনেই হতবাক হয়ে পড়েন শাকিব। বিরক্তে মুচকি হাসেনও। এদিকে মিমিও আকাশ থেকে পড়েন। বুবলীকে না চেনায় পাশে থাকা পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞাসা করতে শুরু করেন বুবলী কে?
বুবলী প্রসঙ্গে শাকিব কোনো উত্তরই দেননি। বরং হেসেই গেছেন। শাকিব, মিমির এ রিঅ্যাকশন দেখে অন্য এক সাংবাদিক বলেন, ‘আমরা রিঅ্যাকশন পেয়ে গেছি।’ সে মুহূর্তের ভিডিও এখন নেটপাড়ায় ভাইরাল।

Related Articles

Leave a Reply

Back to top button