বাংলাদেশ

সোনাদিয়া দ্বীপ থেকে মালয়েশিয়াগামী ১৩৫ রোহিঙ্গা উদ্ধার

সমুদ্রপথে অবৈধভাবে মালেয়শিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ১৩৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করে।

রোহিঙ্গাদের নিয়ে মালয়েশিয়াগামী দালাল চক্র সোমবার (২১ মার্চ) ভোরে ট্রলার থেকে সোনাদিয়া সমুদ্রচরে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য দ্বীপে নিয়ে আসছিল। পরে খবর পেয়ে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মহেশখালী সোনাদিয়া চ্যানেলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে পুলিশ।

পরে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাইয়ের নেতৃত্বে মহেশখালী কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ১৩৫ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রোহিঙ্গারা দালালদের সহযোগীতায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে সোনাদিয়া দ্বীপে জড়ো হয়েছিল বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম।

তিনি আরো জানান, অভিযানে ১৩৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু রয়েছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার ক্যাম্পে পাঠানো হবে বলেও জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button