স্পোর্টেইনমেন্ট

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে টাইগার যুবারা।

শনিবার (২২ জানুয়ারি) শুরুতে ব্যাট করে ১৪৮ রানেই গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। জিততে হলে যুব টাইগারদের করতে হতো মাত্র ১৪৯ রান।

মাঠে নেমে দুই ওপেনার মাহফিজুল হক ও ইফতেখার ইসলামের ওপেনিং পার্টনারশিপে আসে ৮৬ রান। এরপরই ৭০ বলে ব্যক্তিগত ৩৭ রানের মাথায় আউট হন ইফতি। আর এরপরই বৃষ্টির কারণে বন্ধ থাকে খেলা। শেষমেশ বৃষ্টি আইনে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে লাল-সবুজ বাহিনী।

এ ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের পয়েন্ট সংখ্যা সমান, ২ করে। ম্যাচটিতে যারা জিততো তারাই পৌঁছে যেত পরবর্তী ধাপে। তবে শেষমেশ সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক নিজেদের করে নিয়েছে যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ।

বাংলাদেশ একাদশে আছেন, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তি নওরোজ, আইচ মোল্লা, মো. ফাহিম, আরিফুল ইসলাম, এসএম মেহরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও রিপন মণ্ডল।

Related Articles

Leave a Reply

Back to top button