বাংলাদেশ

করোনায় একদিনে আরও ৫৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০২৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দুই হাজার ১৫১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে, কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ৪৬ জন পুরুষ এবং ৯ জন নারী। এখন পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ এক হাজার ৭০৩ জন এবং নারী ৪৪৮ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ১২, বরিশাল বিভাগে ২, রাজশাহী বিভাগে ২, খুলনা বিভাগে ৭, সিলেটে ২, রংপুরে ২ এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩৯ জন এবং বাসায় ১৫ জন মারা গেছেন। এছাড়া একজন হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button