বাংলাদেশ
এমপি হিসেবে শপথ নিলেন প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।
এ তথ্য জানিয়েছেন সংসদের যুগ্মসচিব তারিক মাহমুদ।
এরপর রীতি অনুযায়ী, শপথ গ্রহণ শেষে প্রাণ গোপাল দত্ত শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। উপস্থিত ছিলেন সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও হুইপ মাহবুব আরা বেগম গিনি।
প্রাণ গোপাল দত্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন প্রাণ গোপাল।



