বাংলাদেশ

নির্বাচনের পরিবেশ আছে কিনা জানালেন সিইসি

নির্বাচনের প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনো হয়ে উঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ কথা বলেন তিনি।

এর আগে গত ২৪ অক্টোবর দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের ইসি আহসান হাবিব খান বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ অনুকুলে নেই, সম্পাদকদের পাঠানো ধারণাপত্রের এমন মূল্যায়ন বাস্তব।

এ সময় ইসি আহসান হাবিব আরও বলেন, ‘বিদ্যমান পরিবেশের আলোকে এটি লেখা হয়েছে। ভোটের পরিবেশ একেক সময় একেক রকম থাকে। বিদ্যমান পরিবেশে ভোটের আয়োজন করতে কমিশন বাধ্য।’

তবে সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে নির্বাচন কমিশনে সমন্বয়হীনতার যে কথা বলা হয়েছে তা সঠিক নয়।

Related Articles

Leave a Reply

Back to top button