বিশ্ব

গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৬৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত সোমবার থেকে অব্যাহত ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৮৬ শিশু ও ৩৯ নারীসহ গুরুতর আহত হয়েছেন ৩৬৫ জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। [ খবর : আল জাজিরার ]

এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজার পুলিশ সদরদফতর ও নিরাপত্তা ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

অপরদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার রকেট হামলায় অন্তত শিশুসহ ছয়জন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইসরায়েলি সৈন্য রয়েছেন। এছাড়া হামাসের হামলায় অন্তত ১০০ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইসরায়েলের বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার রকেট হামলা চালিয়েছে গাজা।

Related Articles

Leave a Reply

Back to top button