বিশ্ব

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। খবর: সংবাদ সংস্থা এএফপি।

রবিবার (১৭ অক্টোবর) সোকোতো নামে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের রাজ্যের একটি গ্রামের বাজারে এ ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএফপির ওই প্রতিবেদনে জানানো হয়, রবিবার আচমকা ওই হামলা চালায় প্রায় ২০০ বন্দুকধারী। মোটরসাইকেল ও গাড়িতে এসে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তারা। সেসময় বাজারে প্রচুর লোক উপস্থিত ছিলেন। ফলে অনেকেই ঘটনাস্থলে নিহত হন। গুরুতরভাবে আহত হয়েছে আরও অনেকে।

নাইজেরিয়ায় ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায় ঘটে।

এদিকে রয়টার্সের প্রতিবেদনেও বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এক বছর ধরে বন্দুকধারীরা অনেক মানুষকে হত্যা করছে। মুক্তিপণ আদায় করতে শত শত মানুষকে অপহরণ করছে তারা।

Related Articles

Leave a Reply

Back to top button