ভূরাজনীতি

নবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ইফতার সামগ্রী বিতরণ

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা বাজার ও আগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং বাহ্রা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ইফতার সামগ্রী (ছোলা বুট, চিনি,আলু,তৈল,পেঁয়াজ, নুডলস খেজুর) বিতরণ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

২৪ এপ্রিল শনিবার বিকেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী (ছোলা বুট, চিনি,আলু,তৈল,পেঁয়াজ, নুডলস খেজুর) বিতরণ করে স্বেচ্ছাসেবক লীগ।

এসময় সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন, ধন্য পিতার ধন্য কন্যা, সাহসী পিতার সাহসী কন্যা, জননেত্রী শেখ হাসিনা! যিনি কর্মগুণে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়ন শীল দেশে পরিনত হয়েছে! বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে উন্নীত হওয়ার পথে দূর্বার গতিতে এগিয়ে চলছে। বৈশ্বিক করোনা মহামারী ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভয়কে জয় করে নিরবিচ্ছিন্ন ভাবে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে! বাংলাদেশের স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তি চক্রের সদস্যরা বিএনপি জামাতের ইন্ধনে হেফাজতে ইসলামের ব্যানারে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাট চালিয়ে জাতিকে ভয়ংকর আস্ফালন ও ধৃষ্টতা দেখিয়েছে! তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। সাম্প্রদায়িক অপশক্তি কে বাংলার মাটি থেকে চিরতরে নির্মুল করা হবে মর্মে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ! বিশ্বের বুকে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ! জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই দেশ স্বাধীন করেছেন! স্বাধীনতার পরাজিত শত্রু ৭৫ ও ২১ শে আগস্টের খুনীচক্র সবসময় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকে! সেই স্বাধীনতা বিরোধী অপশক্তি চক্রের এজেন্ডা বাস্তবায়নের জন্য হেফাজত ইসলাম নামধারী উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর নেতা বাবুনগরী ও মামুনুল হক গংদের নেতৃত্বে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চলাকালে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ভাংচুর লুটপাট ও বর্বোরচিত তান্ডবলীলা চালিয়েছে তা কোন ভাবে মেনে নেওয়া যায় না! বাংলাদেশে কোন উগ্র ব্যবসায়ীর স্থান হবে না! যেকোন মূল্যে সাম্প্রদায়িক অপশক্তির অপতত্পরতা রুখে দেওয়া হবে! সকল নেতাকর্মীকে বিএনপি জামাত হেফাজতের অপতত্পরতা রুখে দিতে সবসময় সজাগ থাকার আহবান জানান। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোন ঝুঁকি নিতে স্বেচ্ছাসেবক লীগ সবসময় প্রস্তুত আছে।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, উপ- দপ্তর সম্পাদক রাহুল দাস, কার্যনির্বাহী সদস্য আবু জাফর ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুব বেপারী, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক অতুল সরকার জুয়েল সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button