বাংলাদেশ

রাজধানীতে হটাৎ তুমুল বৃষ্টি, দুর্ভোগে নগরবাসী

পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি কিছুটা বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা।

বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে কিছুটা থেমে বৃষ্টি আবার ঝরছিল অঝোর ধারায়। হঠাৎ বৃষ্টি নামায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। পথে-ঘাটে থাকা মানুষ দৌড়ে কাছাকাছি শপিংমল, দোকানসহ যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। অনেকে নিরূপায় হয়ে ভিজেছেন মাঘের বৃষ্টিতে।

আগামীকাল সকাল পর্যন্ত পরিবেশ গুমোট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জানা গেছে, ঘন কুয়াশা এবং মেঘের কারণে এ অবস্থা বিরাজ করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে বিহার এবং তৎসংলগ্ন এলাকায়। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।

এদিকে আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সেই হিসেবে ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।

এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২, ময়মনসিংহে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭.৪, সিলেটে ১৫ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ২, রংপুরে ১৩ দশমিক ৫, খুলনায় ১৭ দশমিক ২ এবং বরিশালে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button