বাংলাদেশ

প্রেসিডেন্ট শপথ না নেওয়া পর্যন্ত আফগানিস্তানকে স্বাগত জানাবে না ঢাকা

আফগানিস্তানের সরকার ব্যবস্থায় প্রেসিডেন্ট শপথ না নেওয়া পর্যন্ত ঢাকা দেশটিকে স্বাগত জানাতে পারে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ঢাকার এ অবস্থানের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, স্থিতিশীল যেকোনো পক্ষের সঙ্গে কাজ করবে ঢাকা।

তিনি বলেন, ‘আমরা বলব, এটা স্টিল প্রিম্যাচিউরড। যতক্ষণ পর্যন্ত একজন প্রেসিডেন্ট শপথ না নিচ্ছেন; যতক্ষণ পর্যন্ত একজন রাজা পারমানেন্টলি না আসবে অর্থাৎ তাদের সংবিধান অনুযায়ী চার বা পাঁচ বছরের সরকারের মেন্ডেট নিয়ে কেউ না আসা পর্যন্ত আমরা তাদেরকে স্বাগত জানাতে পারি না। এটা ঠিকও হবে না।’

এ সময় তিনি জানান, আফগানিস্তান থেকে তিন বাংলাদেশিকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া আরও সাত বাংলাদেশি নাগরিককে নিরাপদে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

Related Articles

Leave a Reply

Back to top button