বাংলাদেশবিশ্বভূরাজনীতি

এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি’র সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই, রবিবার, নিউয়র্কের জ্যাকসন হাইটের নবান্ন রেষ্টুরেন্টের পার্টি হলে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা ফজলুর রহমানের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য,মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর পরিচালনায়, অনুষ্টানের শুরুতেই মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বী মিয়া মহদোয়ের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মওলানা কাজী কাইয়ুম।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৭১ পরাজিত শক্তি ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টের খুনিরা ক্ষমতায় আসতে চায় এজন্য তারা পিছনের দরজায় দিয়ে ক্ষমতায় আসতে চায়। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা তা হতে দেবনা। জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। তাই আগামী নির্বাচনে জনগন কে নিয়ে জনগনের ভোটে আবারও আমরা ক্ষমতায় আসব। আমাদের সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ষড়যন্ত্রকারীদের রুখতে হবে।

বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক,ফারুক আহমদ, দেওয়ান মহিউদ্দিন, আব্দুল হাসিব মামুন,প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল মিয়া এনাম, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজজামান, সদস্য আব্দুল হামিদ, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য আব্দুর রকিব মন্টু,কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জেহাদুল হক জেহাদ, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুমায়ুন চৌধুরী, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের প্রবাসী কল্যান সম্পাদক ফকির আহমদ সিদ্দিকী জাহাঙ্গীর, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহীদ চৌধুরী,কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সদস্য একে উদ্দিন মিজবাহ, মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি রওশনারা ফারুক, যুগ্ম সম্পাদক সেলিনা আজাদ, সবিতা দাস, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, নিউইয়র্ক আওয়ামী ফোরাম এর সভাপতি হারুন রশিদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক জুয়েল আহমদ, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মো সেবুল মিয়া, রিন্টু লাল দাস,মিজান চৌধুরী, নিতাই পাল, ইমরুল কায়েস, শাহীন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কিবরিয়া জামান, সাংগঠনিক সম্পাদক শামীম আল আমিন, যুক্তরাষ্ট্র ছাত্র লীগের সাবেক সভাপতি জেড,এ, জয় সহ আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button