স্পোর্টেইনমেন্ট

অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন নাসির, অডিও ফাঁস!

গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিম তাম্মি নামে এক তরুণীকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন।

বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে তিনটি ছবি আপলোড করেন রংপুরের এ তারকা ক্রিকেটার। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর। পরে অবশ্য বিয়ে ও গায়ে হলুদের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সবাই দেখেছে।

তবে বিয়ের সপ্তাহ না পরোতেই খবর এলো অন্যের স্ত্রীকে বিয়ে করেছেন নাসির। এ জন্য থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তার বর্তমান স্ত্রী দাবি করা এক ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।

তিনি বলেন, ‘জিডি নাসিরের বিরুদ্ধে করা হয়নি। এটি তার স্ত্রীর তামিমার বিরুদ্ধে করা হয়েছে। একটা লোক এসে দাবি করেন, ‘তিনি নাসিরের বর্তমান স্ত্রীর স্বামী। তামিমা তাকে ডির্ভোস না দিয়ে নাসিরকে বিয়ে করেছেন। সে এখনও আতঙ্গে আছে।’

আরও দুই থেকে তিনদিন আগে সাধারণ ডায়েরিটি করা হয় বলে জানান ওসি আক্তারুজ্জামান ইলিয়াস। এর আগে  ক্রিকেটার নাসির হোসেনের একটি ফোন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে শোনা যায় ফোন করে এক ব্যক্তিকে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেছেন নাসির।

জিডি সূত্রে আরও জানা যায়, তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এই ছেলের বিষয়েই নাসির ও রাকিবের মধ্যে কথোপকথন হয়।

শনিবার রাকিব তামিমা ও তার সম্পর্কের নানা বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন, তামিমাকে তিনি দুইবার বিয়ে করেছেন। অর্থাৎ তামিমার জীবনে তিন স্বামী (নাসির হোসেন, অলোক ও রাকিব) এলেও বিয়ে করেছেন চারবার।

রাকিব বলেন, ‘প্রেম করে বিয়ে করেছিলাম। সে আসলে আমাকে চাপ দিয়েই বিয়ে করেছিল। প্রথমে আমরা টাঙ্গাইলে কোর্ট ম্যারেজ করেছিলাম। পরে আমরা বিয়ে করি বরিশালে। আমার বউকেই দুইবার বিয়ে করেছি। এরপর সংসার শুরু করি। আমাদের ৯ বছরের একটি কন্যা সন্তানও আছে’ পরে জিডির কপি ও তাদের বিয়ের কাবিন নামাও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। জিডিতে রাকিব অভিযোগ করেছেন, তার সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা গোপনে আরেকজনকে বিয়ে করেন। সেখানে ছয়মাস সংসারও করেন।

ওই ব্যক্তির প্রশ্ন ছিল- ‘আপনি কি তামিমা সম্পর্কে সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সব কিছু জেনে শুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, আগেও বয়ফ্রেন্ড ছিল, সবকিছু আমি জানি। আপনার বউ আপনার সঙ্গে ভালো থাকলে নিশ্চয়ই ১১ বছরের সংসার ভেঙে আমার কাছে চলে আসত না।’

Related Articles

Leave a Reply

Back to top button