বাংলাদেশ

দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার প্রায় ৮ লাখ ডোজ টিকা

দেশে এসে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানের টিকা।

শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানযোগে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এ সময় বিমানবন্দরে উপস্থিত আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button