স্পোর্টেইনমেন্ট

সুপার লিগের শীর্ষে টাইগাররা

আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে সুপার লিগে সেঞ্চুরির পাশাপাশি পয়েন্ট টেবিলেও শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশের টাইগাররা। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠলো বাংলাদেশ দল।

এর আগে, পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ইংল্যান্ড। ১৫ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ছিল ৯৫ পয়েন্ট। আর ১৩ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯০ পয়েন্ট। কিন্তু আজকের ম্যাচ জেতায় বাংলাদেশ ছুঁয়ে ফেলল ১০০ পয়েন্ট।

মূলত আফগানদের দুই ম্যাচ হারিয়ে ২০ পয়েন্ট পেয়েই শীর্ষে উঠেছে বাংলাদেশ।

পয়েন্ট টেবিলে বাকিরা বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে আছে। ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভারত। আর চারে থাকা আয়ারল্যান্ডের সংগ্রহ ৬৮ পয়েন্ট।

আগামী বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে ওয়ানডে সুপার লিগের অবস্থান বড় ভূমিকা রাখবে। তাই বাংলাদেশের এই অর্জন খুবই গুরুত্বপূর্ণ।

Related Articles

Leave a Reply

Back to top button