বাংলাদেশ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ১৭ জুন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৭ জুন।

আজ শুক্রবার (৭ মে) রাত ৯ টা ২২ মিনিটে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন।

Related Articles

Leave a Reply

Back to top button