বাংলাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বিএসটিআইয়ে নতুন ডিজি

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল আনোয়ার হলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক।
বৃহস্পতিবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়, এই দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে দুই প্রতিষ্ঠানের ডিজি নিয়োগ দিয়ে আদেশ জারি করে।



