অন্য খবর

পরিচালক মনোয়ার খোকন আর নেই

চলে গেলেন চলচ্চিত্র পরিচালক মনোয়ার খোকন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন মনোয়ার খোকন ভাই। আজ সকালে আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান।

এসময় তিনি মনোয়ার খোকনের চলে যাওয়াকে চলচ্চিত্র অঙ্গনের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ উল্লেখ করে পরিচালক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৯২ সালে ‘লক্ষ্মীর সংসার’ ছবির মধ্য দিয়ে ঢালিউডে পরিচালক হিসেবে অভিষেক হয় মনোয়ার খোকনের। এরপর ‘স্বামী কেন আসামি’ ও ‘মেয়েরাও মানুষ’ ছবির মধ্য দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও সফলতা পান।

তার পরিচালিত উল্লেখযোগ্য অন্যান্য ছবির তালিকায় রয়েছে, ‘সংসারের সুখ-দুঃখ’, ‘ঘাত প্রতিঘা ‘, ‘একটি সংসারের গল্প’, ‘স্বপ্নের পুরুষ’, ‘খুনি শিকদার’, ‘কসম বাংলার মাটি’, ‘মায়ের হাতের বালা’, ‘জিদ্দি’ ও ‘বাংলাভাই’।

মনোয়ার খোকনের পরিচালিত সবশেষ ছবি ‘পাওয়ার’।

Related Articles

Leave a Reply

Back to top button