বিশ্ব

৫-১১ বছর বয়সীদের টিকার সবুজ সংকেত এফডিএ’র

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)দেশটির ৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে । খবরঃ বিবিসি

মার্কিন শিশুরা চলতি সপ্তাহেই টিকা পেতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, শুক্রবার এফডিএ’র সবুজ সংকেত পাওয়ার কারণে দেশটির প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু ডিসেম্বর নাগাদ টিকার আওতায় চলে আসবে।

এর আগে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের ফাইজার/বায়োএনটেক টিকা প্রয়োগের সুপারিশ করেছিল মার্কিন সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল। এ নিয়ে ভোট হয় দেশটির করোনা বিষয়ক অ্যাডভাইজরি কমিটিতে। তাতে ৫-১১ বছর বয়সীদের টিকাদান কার্যক্রমের পক্ষে ১৭ ভোট পড়ে। বিপক্ষে ছিল না কেউই।

সম্প্রতি এফডিএ’র কাছে ফাইজার জানিয়েছে, তাদের টিকা শিশুদের মধ্যে করোনার লক্ষণযুক্ত অসুস্থতার ৯১ শতাংশ প্রতিরোধ করতে সক্ষম।

Related Articles

Leave a Reply

Back to top button