বাংলাদেশ

দাম কমলো এলপিজি’র

আরও একবার দেশের বাজারে কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম।

সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে এলপিজির এই নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি।

নতুন এই মূল্য তালিকায় দেশের বাজারে এলপিজির দাম কেজিপ্রতি ১০২.৩২ টাকা থেকে কমিয়ে ৯৮.১৭ টাকা করা হয়েছে। যার ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২২৮ টাকা থেকে ১৫০ টাকা কমে ১ হাজার ৭৮ টাকা হয়েছে।

পরিবহনের জ্বালানি হিসাবে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৫৭.২৪ টাকা থেকে ২.৩০ টাকা কমিয়ে ৫৪.৯৪ টাকা করা হয়েছে। আর বাসাবড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড এলপিজির দাম ৯৯.০৮ টাকা থেকে কমিয়ে ৯৪.৯৪ টাকা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬ টা থেকেই উক্ত তিন ধরনের গ্যাসের নতুন নির্ধারিত এই মূল্যমান কার্যকর হবে।

আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় নতুন বছরের শুরুতেই বাংলাদেশেও এলপিজি, অটোগ্যাস আর রেটিকুলেটেড এলপিজির দাম কমানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button