স্পোর্টেইনমেন্ট

তুর্কমেনিস্তানকে উড়িয়ে যুব বাঘিনীদের উড়ন্ত শুরু

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে নিজের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১০ মার্চ) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা ছিল জমজমাট।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আকলিমা খাতুনের গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে গোলটি হ্যান্ডবল বলে দাবি জানিয়েছিল তুর্কমেনিস্তান। এমনকি হ্যান্ডবল দাবিতে মাঠে প্রবেশ করেন দলটির কোচ। কিন্তু নিজের সিদ্ধান্তে অঢেল থাকেন রেফারি।

দুই মিনিটের ব্যবধানে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান স্বপ্না রানী। ৮০ মিনিটে ইতি খাতুনের ক্রস থেকে হেডে দলকে তৃতীয়বারের এগিয়ে দেন স্বপ্না। দুই মিনিট পর শাহেদা আক্তার রিপার কাটব্যাক থেকে কোনাকুনি শট নেন স্বপ্না। ছুটন্ত বল শেষ পর্যন্ত জাল খুঁজে নেয়।

ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ ব্যবধান আরো বাড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় আর সেটা সম্ভব হয়নি। একইসঙ্গে ব্যবধান কমাতে পারেনি তুর্কমেনিস্তানও।

ফলে ৪-০ গোলের বড় ব্যবধানে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

কাউন্টার অ্যাটাকে একাধিক গোলের সুযোগ পেয়েছিল তুর্কমেনিস্তানও। তবে গোলপোস্ট অক্ষত রাখেন বাঘিনীদের গোলকিপার রুপ্না চাকমা।

Related Articles

Leave a Reply

Back to top button