স্পোর্টেইনমেন্ট
আফগান ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি বসালো তালেবান

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান করা হয়েছে আজিজুল্লাহ ফজলিকে।
এসিবি চেয়ারম্যান হিসেবে ফজলি এর আগেও এক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত দেশটির ক্রিকেটের সর্বোচ্চ পদে ছিলেন তিনি। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ আফগানিস্তান সবার নিচে থেকে শেষ করায় তাকে সরিয়ে ফারহান ইউসুফজাইকে চেয়ারম্যান করা হয়।ফজলি প্রায় দুই দশক ধরে আফগানিস্তানের ক্রিকেটের সঙ্গে যুক্ত।
এর আগে এসিবির ভাইস-চেয়ারম্যান এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ফজলি। দেশের অভ্যন্তরীণ এবং আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালনার সঙ্গেও জড়িত ছিলেন।



