বিশ্ব

তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

প্রয়োজন হলে তালেবানের সঙ্গে যুক্তরাজ্য অবশ্যই কাজ করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, আফগানিস্তানের জন্য সমাধান বের করতে যুক্তরাজ্যের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বরিস জনসন এ কথা বলেন। তিনি বলেন, তালেবানের মূল্যায়ণ করা হবে তাদের কাজে, কথায় নয়।

১৭ আগস্ট তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, এই তালেবান ২০ বছর আগের তালেবান নয়।

তিনি বলেন, তারা শান্তি চায়। পুরনো শত্রুদর বিরুদ্ধ প্রতিশোধ নেবে না এবং শরিয়া আইন অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান দেখাবে।

Related Articles

Leave a Reply

Back to top button