ভূরাজনীতি

করোনা উপসর্গ নিয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতার মৃত্যু: দলের শোক

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ৫৫ নং ওয়ার্ডের সভাপতি নান্টু সিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার সকাল ৮:৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর করোনা উপসর্গ দেখা দেওয়ায় জরুরীভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

ত্যাগী, সাহসী ও পরীক্ষিত নেতা নান্টু সিকদারের অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button