বাংলাদেশ

তথ্যমন্ত্রীর পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ’র পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার ২ ফেব্রুয়ারি।

সোমবার (১ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ায় নিজ বাসভবনে কুরআন খতম ও মিলাদ মাহফিল আয়োজন করেছে মরহুমের পরিবার।

সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তারা।

Related Articles

Leave a Reply

Back to top button