ভূরাজনীতি

তল্লাশির নামে নেতাকর্মীদের হয়রানির অভিযোগ ফখরুলের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, গতকালও বিরোধী দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করা হয়। এর আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের কোনো গণভিত্তি নেই। সরকারের দুঃশাসন, দুর্নীতি, দমন-নিপীড়নে দেশবাসী অতিষ্ঠ। রাজনীতি, নির্বাচন ও প্রশাসনকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকেই গুম করে ফেলেছে।’

বিএনপি মহাসচিব বলেন, নিজেদের ব্যর্থতা, অযোগ্যতা, অদক্ষতা এবং দেশের প্রকৃত চিত্র ও সমস্যা আড়াল করতে অহেতুক নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছে। বলেন, জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। এমন দুর্বিষহ পরিস্থিতিতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Related Articles

Leave a Reply

Back to top button