বাংলাদেশ

তরুণদের বিপথগামিতা থেকে রক্ষায় খেলাধুলা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তরুণদের মনন তৈরি, সুস্বাস্থ্য ও বিপথগামিতা থেকে রক্ষায় খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মাতুয়াইল ঈদগাহ ময়দানে ‘শেখ কামাল ও সুলতানা কামাল বিজয় কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমি ও আমার বন্ধুরা এত ফুটবলপাগল ছিলাম যে ছেলেবেলায় যখন পয়সা থাকতো না, আমরা এক বন্ধু আরেক বন্ধুর পিঠের ওপর চড়ে স্টেডিয়ামের বাইরে থেকে খেলা দেখেছি। এমনকি স্টেডিয়ামের চারপাশের বড় বড় জলের পাইপের ভেতর দিয়েও স্টেডিয়ামে ঢুকে খেলা দেখেছি।

সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং ক্রীড়াকে উৎসাহিত করতে সবার এগিয়ে আসা উচিত বলে মনে করেন মন্ত্রী।

টুর্নামেন্ট আয়োজক দবির উদ্দিন আহমেদ মৃধা ফাউন্ডেশনের সভাপতি গোলাম আহমেদ টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেহরিন মোস্তফা দিশির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরোয়ার কমল।

Related Articles

Leave a Reply

Back to top button