ভূরাজনীতি

দেশে রাষ্ট্রীয় অনাচার চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে কারো কোনো নিরাপত্তা নেই। অবৈধ সরকার ও অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে সারাদেশে নারী নির্যাতনের কলংকিত রুপ বিস্তার লাভ করেছে। আগামী বছর তারা আরও ভয়াবহতা নিয়ে আসবে। আজকে মানুষ আতংকিত। তারা বিচলিত-শংঙ্কিত। যেখানে একটা সম্ভ্রমহানির বড় অপরাধ সংঘটিত হলো, আর জানাজানি হলো ৩২ দিন পর। তাহলে জাতি কি লাখো শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন? এই পরিস্থিতি আর চলতে পারেনা। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বেগমগঞ্জে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, দুষ্কিতিকারীরা এতই ভয়ঙ্কর যে বেগমগঞ্জের ওই নারী অভিযোগ করার পর্যন্ত সাহস পায়নি। উল্টো ভয়ে নিজের এলাকা ছেড়ে চলে গেছেন। আর প্রশাসন এ ক্ষেত্রে নিশ্চুপ।

রিজভী বলেন, বর্তমানে যে অবস্থা তৈরী হয়েছে, পাকিস্তান আমলেও ২৫ মার্চের থে‌কে ১৬ ডি‌সেম্বর পর্যন্ত এমন পরিস্থিতি হয়েছে কিনা আমার জানা নাই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ দলটি লুটেরা, টাকা পাচারকারী ও নারীদের সম্ভ্রমহানিকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে পরিচিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button