বাংলাদেশ

তথ্যসচিব করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। তার করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে।

বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, তথ্যসচিব গত ২১ জুন পরীক্ষা করান। মঙ্গলবার রিপোর্ট পাওয়া যায়, এতে পজিটিভ রেজাল্ট আসে।

ওই কর্মকর্তা বলেন, তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তথ্যসচিবের একান্ত সচিব (পিএস) মো. এনামুল আহসান গণমাধ্যমকে বলেন, করোনার ফল পজিটিভ এলেও কোনও লক্ষণ নেই। তিনি ভার্চ্যুয়ালি অফিস করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button