বিশ্ব

তালেবানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ গড়তে প্রস্তুত চীন

আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় চীন।

সোমবার ১৬ অগাস্ট, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেছেন, চীন স্বাধীনভাবে আফগান জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকারকে সম্মান করে… আমরা আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক গড়তে ইচ্ছুক।

তিনি জানান, “তালেবান বার বার চীনের সঙ্গে সম্পর্ক তৈরির আশা ব্যক্ত করে এসেছে। পাশাপাশি তারা আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে চীনের অংশগ্রহণ প্রত্যাশা করে।”

চীনা মুখপাত্র আরো বলেন, “এগুলোকে আমরা স্বাগত জানাই। নিজেদের ভাগ্য স্বাধীনভাবে বেছে নেয়ার যে অধিকার আফগানদের রয়েছে তাকে সম্মান করে চীন।”

শন্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর এবং অংশগ্রহণমূলক ইসলামি সরকার গঠনের যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে তারা তা রক্ষা করবে বলেও আশা করেন তিনি।
সূত্র: এএফপি, আল জাজিরা

Related Articles

Leave a Reply

Back to top button