ভূরাজনীতি

ব্যারিস্টার মওদুদের শারীরিক অবস্থার অবনতি

শারীরিক অবস্থার অবনতি হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সুপ্রিম কোর্টের সিনিয়র ব্যারিস্টার মওদুদ আহমেদের।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ৬ সদস্যের আজ দুপুর ২টায় মেডিকেল বোর্ড পর্যালোচনা করেন। মেডিকেল বোর্ডের প্রধানের সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন।

রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় গত ২৯ ডিসেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button