ইকোবিজ

বাড়লো স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম বাড়ার কারণে বাংলাদেশের বাজারে ভরিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর ফলে দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৭৫০ টাকা। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ৭৮ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে। অন্য মানের স্বর্ণের দামও প্রায় একই হারে বেড়েছে।

মঙ্গলবার (১৭ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (১৮ মে) থেকে নতুন দর কার্যকর হবে।

এর আগে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় গত ১০ মে মানভেদে স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল বুধবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ২৬৫ টাকা। যা আজ পর্যন্ত ৭৬ হাজার ৫১৬ টাকা। একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৩৯৯ টাকা বেড়ে প্রতি ভরি দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৫৩ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button