বাংলাদেশ

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ১৫৩। এই স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার দূষণমাত্রা ‘অস্বাস্থ্যকর’। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৮টা ১৬ মিনিটে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

একই সময়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। শহরটির দূষণের সূচকে স্কোর হচ্ছে ৩৪৯ অর্থাৎ ‘বিপজ্জনক’।

এরপর দূষণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান। শহরটির স্কোর হচ্ছে ১৯৬ অর্থাৎ ‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর হচ্ছে ১৭৩ অর্থাৎ করাচির বায়ুও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তারপর রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। শহরটির স্কোর হচ্ছে ১৬৬ অর্থাৎ সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর। ১৬৩ স্কোরে রয়েছে চীনের সাংহাই, বলা যায় সেখানকার বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button