বিশ্ব

নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্টকে হত্যা

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোরসে এক হামলায় নিহত হয়েছেন। তার ব্যক্তিগত বাসভবনে এই হামলা চালানো হয়। দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদে যোসেফ বুধবার (৭ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্লদে যোসেফ বলেছেন, রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে স্থানীয় সময় রাত একটার দিকে সশস্ত্র হামলাকারীরা হামলা চালায়। তাদের কাউকে এখনো চিহ্নিত করা যায়নি। এই হামলায় ফার্স্ট লেডিও আহত হয়েছেন।

মিশেল মার্টেলি পদত্যাগ করার পর ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদে আসীন হন জোভেনেল মোরসে (৫৩)। মোরসের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ ছিল। তার বিরুদ্ধে সহিংস অনেক বিক্ষোভও হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button