বাংলাদেশ

স্বাধীন সংগঠনের কেউ নয়, দাবি জেলা যুবলীগের

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায়, জেলা যুবলীগ দাবি করেছে, গ্রেফতার শহিদুল ইসলাম স্বাধীন মেম্বার (৫০) সংগঠনের কেউ নন।

শনিবার (২০ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রমিজবিপণির জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই দাবি জানান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০০৭ সালের পর থেকে দিরাই ও শাল্লায় যুবলীগের কোনো সাংগঠনিক কমিটি নেই। তাই যারা শহিদুল ইসলামকে যুবলীগের নেতা বলে প্রচার করছেন, সেটা সঠিক নয়। এটা মূল ঘটনাকে আড়াল করার ষড়যন্ত্র।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু প্রমুখ।

স্বাধীনকে গতকাল শুক্রবার রাতে মৌলভীবাজার জেলার কুলউড়া শহর থেকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Related Articles

Leave a Reply

Back to top button