স্পোর্টেইনমেন্ট

টস জিতে বোলিংয়ে টাইগাররা

ওয়ানডে সিরিজে ইতিহাস গড়ার পর এবার টেস্ট জয়ের লক্ষ্যে নামলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে একবারও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। পাঁচ ম্যাচে হার ইনিংস ব্যবধানে, অন্য ম্যাচে পরাজয়ের ব্যবধান ৩৩৩ রানে।

তবে এবার অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে বাংলাদেশ দল। পুরো দক্ষিণ আফ্রিকা স্কোয়াডের যেখানে রয়েছে ২০৬ টেস্ট খেলার অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলেছেন ৩৬২ টেস্ট।

এছাড়া প্রথম ম্যাচের ডারবানের কিংসমিডে খেলা ৪৪ টেস্টে প্রোটিয়াদের পরাজয়ই বেশি। এই মাঠে তারা জিতেছে ১৪ ম্যাচ, বিপরীতে হেরেছে ১৬টি।

এই ম্যাচেও আশাবাদী টাইগাররা।

Related Articles

Leave a Reply

Back to top button