বাংলাদেশ

নির্বাচনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ

দ্বাদশ সংসদ নির্বাচনের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

খসড়া তালিকায় ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন মোট ভোটার রয়েছে। নতুন তালিকায় ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন ভোটার বেড়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন,  ‘‘উক্ত ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।’’

ইসির অতিরিক্ত সচিব বলেন,  দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশি ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।

Related Articles

Leave a Reply

Back to top button