স্পোর্টেইনমেন্ট

টেস্টে নয়ে ফিরল বাংলাদেশ, তালিকা থেকে বাদ আফগানিস্তান

আইসিসির র‍্যাংকিংয়ে দশে নেমে গিয়েছিল বাংলাদেশ।আর নয়ে উঠে এসেছিল আফগানিস্তান।

এবার নতুন র‌্যাংকিংয়ে নয় নম্বরে জায়গা করে নিলো বাংলাদেশ। আর তালিকার বাইরে চলে গেছে আফগানিস্তান।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) টেস্ট র‍্যাংকিং রিভাইস করে নতুন তালিকা প্রকাশ করেছে আইসিসি। আর তাতেই নয় নম্বর জায়গাটা আবার ফিরে পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে যথেষ্ট ম্যাচ না খেলায় আফগানিস্তানকে তালিকা থেকেই বাদ দেয়া হয়।

গতকালের র‍্যাংকিংয়ে আফগানিস্তানের পয়েন্ট দেখানো হয় ৫৭। যেখানে বাংলাদেশের পয়েন্ট ৫৫। টেস্ট ক্রিকেটে এমন বেহাল অবস্থা সত্ত্বেও তালিকার নয়ে ফিরেছে বাংলাদেশ। যদিও সবশেষ ৭টি টেস্টের মধ্যে টাইগাররা হেরেছে ৬টিতেই। অন্যদিকে আফগানদের মতো জিম্বাবুয়েও তালিকা থেকে বাদ পড়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button