স্পোর্টেইনমেন্ট

টেস্টেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে হারালো আফগানিস্তান

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ম্যাচ হাতে রেখে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরবর্তীতে বাংলাদেশকে হারিয়ে বাকি দুই ম্যাচে জিতেছিলো আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

এরই ধারাবাহিকতায় সিলেটে চারদিনের একমাত্র টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে দিলো আফগান যুবারা।

ম্যাচের প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৬২ রানে গুটিয়ে দিয়ে ২৮১ রান তোলে আফগানিস্তান। ১১৯ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে লড়াইয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করে যুবারা। প্রান্তিক নওরোজ নাবিলের ৭৬ আর অধিনায়ক আইচ মোল্লার ৪০ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২২৮ রানে অলআউট হয় তারা।

ফলে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১১০ রানের। পরে প্রাণপন লড়ে গেছেন বোলাররা। কিন্তু আফগান ওপেনার বিলাল সাইদি ৫৪ রানের এক ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে আসেন। শেষের দিকে উইকেট তুলে নিয়েও তাই শেষ রক্ষা হয়নি টাইগার যুবাদের।

দ্বিতীয় ইনিংসে ২টি করে উইকেট নেন রিপন মণ্ডল, মুশফিক হাসান আর আইচ মোল্লা।

Related Articles

Leave a Reply

Back to top button