স্পোর্টেইনমেন্ট

টি-টোয়েন্টি দলে ডাক পেলেন বিপিএল মাতানো মুনিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে।

এ দলে প্রথমবারের মতো ডাক পেলেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার। এছাড়া ২৩ সদস্যের দলে অন্য অনভিষিক্ত খেলোয়াড় হলেন ইয়াসির আলি রাব্বি।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের হয়ে ৬ ম্যাচে ১৭৮ রান করেছেন মুনিম। তবে সেটি ১৫২ স্ট্রাইকরেটে।

আর খুলনা টাইগার্সের হয়ে বিপিএলের। পুরো আসরে ১১ ম্যাচ খেলে প্রায় ১৪০ স্ট্রাইকরেটে ২১৯ রান করেছেন এ ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি রাব্বি। যে কারণে তাকে দলে রেখে দিয়েছেন নির্বাচকরা।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকাদের মধ্যে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারি, সাইফ হাসান ও আকবর আলি।

অন্যদিকে মুনিম শাহরিয়ার ছাড়াও দলে ফেরানো হয়েছে লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে। আগামী ৩ ও ৫ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

Related Articles

Leave a Reply

Back to top button