বিশ্ব

টিকা নেওয়ার দু দিন পর করোনায় আক্রান্ত ইমরান খান

করোনা ভাইরাসের টিকা নেওয়ার দু দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে বলে শনিবার জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন।

পাকিস্তানি গণমাধ্যম জানায়, প্রধানমন্ত্রীর করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছে বলেও তার কার্যালয়ে জানিয়েছে।

ইমরান খানের স্বাস্থ্য বিষয়ক সহযোগী ডা. ফয়সাল সুলতান টুইটে বলেন, ‘প্রধানমন্ত্রী কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসছে। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন।’

করোনা শনাক্ত হওয়ার আগের দিনই খাইবার পাখতুনখোয়ার ছাত্র সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইমরান খান।

এর আগে গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button